ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দৌলতদিয়ায় ট্রলারডুবি, বৃদ্ধ নিখোঁজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ২০২ বার পড়া হয়েছে

রাজবাড়ী প্রতিনিধি; দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটের মাঝামাঝি স্থানে পদ্মা নদীতে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে একজন বৃদ্ধ যাত্রী ছাড়া বাকিদের উদ্ধার সম্ভব হয়েছে। নিখোঁজ যাত্রীর সন্ধান চলছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রলারডুবির এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে করোনার কারণে দীর্ঘ দিন ধরে লঞ্চসার্ভিস বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরি পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য মাত্র দুটি ফেরি সচল রাখা হয়েছে। আর তাতেও কোনও যাত্রী উঠতে না দেয়ায় ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা এ অবস্থায় নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে নৌপথ পাড়ি দেয়ার চেষ্টা করছেন নানাভাবে।

মঙ্গলবার মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে একটি চক্র জনপ্রতি ২০০ টাকা ভাড়া চুক্তিতে ২২ জনকে একটি ছোট্ট ট্রলারে তুলে দেয়। পরে দুপুরের দিকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রলারটি। মাঝনদীতে গিয়ে প্রবল ঢেউয়ের কবলে ট্রলারটি পদ্মা নদীতে ডুবে যায়। যাত্রীরা সাতরিয়ে প্রাণ রক্ষার চেষ্টা চালান। আশেপাশে থাকা জেলেরা তাদের মাছ ধরার কয়েকটি নৌকা নিয়ে উদ্ধার কাজ শুরু করেন। ২১ জন যাত্রী, ট্রলারের চালক ও সহকারীকে জীবিত উদ্ধার সম্ভব হয়। আনুমানিক ষাট বছর বয়সী এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন বলে অন্য যাত্রীরা জানান। তার নাম পরিচয় জানা যায়নি।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আব্দুর রহমান বলেন, ‘পদ্মায় ট্রলারডুবির সংবাদ পেয়ে টিম গিয়েছিল। তবে আগেই জেলেরা নৌকা নিয়ে যাত্রীদের উদ্ধার করেন। একজন যাত্রী নিখোঁজ বলে জানা গেছে।’

বিআইডব্লিউটিএ আরিচা অঞ্চলের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. ফরিদুল ইসলাম বলেন, ‘নৌপথে স্যালোইঞ্জিন চালিত ট্রলারে যাত্রী পারাপার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দৌলতদিয়ায় ট্রলারডুবি, বৃদ্ধ নিখোঁজ

আপডেট সময় : ১১:৫০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০