ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

টাঙ্গাইলে র‍্যাবের ভেজালবিরোধী অভিযান, দুই লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০ ১৮৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি, 

রাতের আঁধারে টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে র‍্যাব-১২।
গতকাল রোববার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যবসায়ীকে দুই লাখ ও অপরজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশিস কুমার দাস এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার।
টাঙ্গাইল র‍্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বেবিস্ট্যান্ড নিমতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যবিধি না মেনে, টেক্সটাইলের রং ব্যবহার করে চানাচুর, বুটভাজাসহ বিভিন্ন অস্বাস্থ্যকর মুখরোচক খাদ্যপণ্য উৎপাদনের দায়ে সুমি আক্তারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৬ ধারায় দুই লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এছাড়াও বাসাখানপুর সারুটিয়াএলাকায় পাম অয়েলের সঙ্গে সরিষা তেল মিক্স করে ভেজাল সরিষার তেল উৎপাদনের জন্য জাফর আহমেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৬ ধারায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশিস কুমার দাস এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থকবে বলে জানান র‌্যাব- ১২, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টাঙ্গাইলে র‍্যাবের ভেজালবিরোধী অভিযান, দুই লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:০৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০