ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

জাহিদকে বাঁচাতে আরও দুই লাখ টাকা প্রয়োজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ ৩২৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, রাজশাহীঃ
চার বছরের শিশু জাহিদ হাসান ব্রেন টিউমারে আক্রান্ত। কিন্তু অর্থের অভাবে ছেলের অপারেশন করাতে পারছেন না ভ্যানচালক বাবা। এতে ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে শিশু জাহিদের শারীরিক অবস্থা।

জাহিদ হাসান রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামের হতদরিদ্র ভ্যানচালক এমরান আলীর ছেলে।

সম্প্রতি জাহিদকে রাজধানীর আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসক জাহিদ হাসান সব পরীক্ষা নিরীক্ষা দেখে দ্রুত অপারেশনের পরামর্শ দিয়েছেন। আর এজন্য প্রায় আড়াই লাখ টাকা খরচ হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে সোমবার পর্যন্ত ৪০ হাজার টাকা জোগাড় হয়েছে বলে জানিয়েছেন শিশুটির বাবা ভ্যানচালক এমরান আলী। এখনও দুই লাখ টাকা প্রয়োজন। সেই অর্থ জোগাড় করতে না পারায় জাহিদের অপারেশন পিছিয়ে পড়েছে।

জাহিদ হাসানের মা তারা বেগম জাগো নিউজকে জানান, শ্বশুর আলী মুদ্দিনের মৃত্যুর পর আড়াই শতাংশ জমি পেয়েছিলেন তার স্বামী। এ জমির উপর দুটি টিনের ছাপড়া ঘর তুলে কোনোমতে বসবাস করেন তারা।

তিনি বলেন, স্বামী ভ্যান চালিয়ে যে আয় করে সেই টাকা দিয়ে তিন ছেলে ও দুই মেয়ের লেখাপড়ার খরচও চালাতে পারছি না। ছোট ছেলের চিকিৎসা করাবো কীভাবে?

এমরান আলী জানান, ছেলের চিকিৎসায় সহযোগিতা চেয়ে বিভিন্নস্থানে এক সপ্তাহ ধরে মাইকিং করা হয়েছে। কিন্তু সেইভাবে কেউ এগিয়ে আসেনি। আরও দুই লাখ টাকা প্রয়োজন। ডাক্তার দ্রুত ঢাকায় নিয়ে যেতে বলেছেন। জানি না পারবো কীনা? ছেলের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের সহায়তা চেয়েছেন তিনি।

জাহিদকে সাহায্য পাঠানো যাবে তার বাবার ০১৭৪৮-১১৭৩৭২ নম্বরে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জাহিদকে বাঁচাতে আরও দুই লাখ টাকা প্রয়োজন

আপডেট সময় : ০৯:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯