ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

আবাসিক হোটেল থেকে ১০ ‘ডাকাত’ গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯ ২০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার পুলিশ।

শনিবার রাতে নগরের লালদিঘী এলাকার আবাসিক হোটেল তুনাজ্জিনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- দলনেতা মো. হানিফ (৪০), মো. লিয়াকত হোসেন (২৪), মো. আকরাম (২৩), মো. তৌফিক (২৬), মো. মাসুম (২৬), নয়ন মল্লিক (২২), মো. মিলন (২৫), মো. কামাল হোসেন (২৮), জামাল উদ্দিন (৩০), মো. কামাল প্রকাস ভূসি কামাল (৩২)। তাদের সবার বাড়ি কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান জানান, গত ফেব্রুয়ারি ও জুনে নগরের জুবলী রোড ও নন্দনকানন এলাকায় দুটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ সব ঘটনার অনুসন্ধানে নেমে একটি আন্তঃজেলা ডাকাত দলের সন্ধান পায় পুলিশ। যারা চট্টগ্রাম ছাড়াও বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপুর্ণ শহরে ও বাণিজ্যিক এলাকায় শো-রুম, বিকাশের দোকান, কাপড়ের দোকান ও বড় মুদির দোকানে চুরি-ডাকাতি করে থাকে।

গতকাল গোপন সংবাদের ভিত্তিতে নগরের লালদিঘী এলাকার আবাসিক হোটেল তুনাজ্জিনে অভিযান চালিয়ে ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, ফের নতুন করে চুরি -ডাকাতির জন্য তারা চট্টগ্রাম এসেছিল।

তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি অস্ত্র, চারটি কার্তুজ, একটি লোহার কাটার, একটি লোহার রড উদ্ধার করা হয়।

রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আবাসিক হোটেল থেকে ১০ ‘ডাকাত’ গ্রেফতার

আপডেট সময় : ০২:৪৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯