ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

আইএসে সম্পৃক্ততা, ইরাকে ৩ ফরাসি নাগরিকের মৃত্যুদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯ ২৫৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়ার অপরাধে তিন ফরাসি নাগরিককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ইরাকের একটি আদালত। তার বিরুদ্ধে আইএসের সঙ্গে সম্পৃক্ততা থাকার প্রমাণ পাওয়া গেছে।

সংবাদ সংস্থা এএফপি ওই তিন ফরাসি নাগরিকের নাম প্রকাশ করেছে। এরা হলেন, কেভিন গোনোত, লিওনার্দ লোপেজ এবং সেলিম মাচৌ। আপিলের জন্য তারা একমাস সময় পাবেন।

মার্কিন সমর্থিত সেনারা সিরিয়ায় যে ১২ জন ফরাসি নাগরিককে আটক করেছিল তাদের মধ্যে ছিল এই তিনজন। গত ফেব্রুয়ারিতে বিচারের জন্য তাদের ইরাকে পাঠানো হয়।

ফরাসি নাগরিক হিসেবে এই তিনজনই প্রথমবারের মতো মৃত্যুদণ্ডের সাজা পেলেন। রোববার বাগদাদের একটি আদালত ওই ফরাসি নাগরিকদের মৃত্যুদণ্ডের ঘোষণা দেয়। এই ঘোষণার পর ফ্রান্সের তরফ থেকে এখনও কোন মন্তব্য করা হয়নি। কিন্তু যখন গত ফেব্রুয়ারিতে এই বিষয়টি সামনে আসে তখন এক বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো বলেছিলেন যে, এটা ইরাকের অভ্যন্তরীণ বিষয়।

তবে ইরাকে সন্দেহভাজন আইএস যোদ্ধাদের এভাবে বিচারের সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো। মানবাধিকার কর্মীরা বলছেন, আদালত অনেক সময় পারিপার্শিক অবস্থার ওপর ভিত্তি করে বিচারের রায় দেয় অথবা বন্দীদশায় থাকা অবস্থায়ই অনেকের স্বীকারোক্তি নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আইএসে সম্পৃক্ততা, ইরাকে ৩ ফরাসি নাগরিকের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৯:৫১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯