ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মগবাজারে ৪ প্রতারক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯ ২৬০ বার পড়া হয়েছে

রাজধানীর মগবাজার এলাকা হতে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা-উওর বিভাগের গুলশান জোনল টিম।

গ্রেফতারকৃতরা হল- ফজলুর রহমান নাদিম (৪২), মোঃ নজিবুল ইসলাম মিলন (৫৫), মোঃ জিয়াউদ্দিন আহমেদ (৬৫) ও অজিয়ার রহমান (৪৮)। এসময় তাদের হেফাজত হতে আত্মসাৎকৃত আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয়।

২৪ মে, ২০১৯ ‍দুপুর ০১.৩০ টায় মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-উওর বিভাগের গুলশান জোনাল টিম।

উল্লেখ্য, গত ০৪ মে’১৯ এবং ২২ মে’১৯ বাড্ডা থানায় প্রতারণা ও আত্মসাতের একই ধরনের দুইটি মামলা রুজু হয়। থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও মামলার ছায়া তদন্ত শুরু করে। মামলা তদন্তকালে তথ্য-প্রযুক্রতি সাহায্যে সংঘবদ্ধ প্রতারক চক্রটিকে সনাক্ত করে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা প্রতারণার উদ্দেশ্যে প্রগতি সরণী বাড্ডার র‌্যাংগস টাওয়ারের ১০ তলায় রহমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নামে একটি কোম্পানী খোলে। তাদের মধ্য থেকে কেউ গ্রুপের চেয়ারম্যান, এমডি, কেউবা ম্যানেজার ও বিদেশী বায়ার সাজে। এভাবেই তারা সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মগবাজারে ৪ প্রতারক গ্রেফতার

আপডেট সময় : ১১:০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯