ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে-টে হ-ত্যা!  Logo বিসিএস ছাড়াই ৬ষ্ঠ গ্রেডে নিয়োগ, আদালতের স্থগিতাদেশও উপেক্ষা সহ বিস্ফোরক দুর্নীতি Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব?

শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে-টে হ-ত্যা! 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

মোঃ সুলতান মাহমুদ: গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ (২২) নামে এক অটোরিকশা চালককে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার একটি গজারি বনের পাশের কৃষি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত আসিফ ওই গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। নিহত আসিফ দুই বছর আগে তৃতীয় বিয়ে করেন তার একটি ৭ মাসের কন্যা সন্তান রয়েছে। সে আগেও দুটি বিয়ে করেছেন তার দুই স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। পরে সে তৃতীয় বিয়ে করে।এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।
নিহতের স্ত্রী মীম আক্তার জানান, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আসিফ। সাধারণত রাত ১০টার মধ্যে তিনি বাড়ি ফিরে আসতেন। তবে গত রাতে যথাসময়ে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে কল করলে মোবাইল ফোনটি বন্ধ পান। স্বজনদের বাড়িতে খোঁজ খবর নিতে থাকেন। সকালে গজারী বনে তার গলাকাটা লাশ মিলেছে।নিহতের মা আছমা বেগম জানান, ”ফজরের আজানের পর বাড়ির অদূরে একটি নির্জন স্থানে কেউ আমার ছেলের অটোরিকশাটি ফেলে রেখে যায়। অটোরিকশাটি দেখার পর থেকেই আমাদের দুশ্চিন্তা বাড়তে থাকে। পরে সকালে খুঁজতে খুঁজতে বগারভিটা এলাকায় আসিফের গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখি।” আমার ছেলেকে গত ১মাস আগে ব্যাংক থেকে লোনে টাকা তুলে ১লাখ ১০হাজার টাকা দিয়ে অটোরিকশা কিনে দিয়েছি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে নারীর ব্যবহারের কিছু সামগ্রী পাওয়া যাওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।হত্যার রহস্য উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে-টে হ-ত্যা! 

আপডেট সময় : ১১:৫৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬