ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা Logo বেইলি রোড ট্র্যাজেডি: ৪৬ প্রাণহানির মামলায় বিতর্কিত প্রকৌশলী খালেকুজ্জামানের নাম বাদে চাঞ্চল্য Logo ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: সংস্কারের আশ্বাস ইশরাকের Logo চট্টগ্রাম রেলের জমি দখলে ‘অসাধু সিন্ডিকেট’: রাজস্ব হারাচ্ছে সরকার, লিজ নিয়েও জমি পাচ্ছে না প্রতিষ্ঠান Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা

ফেনসিডিল ও ইয়াবাসহ দুই কারারক্ষী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯ ২৬৫ বার পড়া হয়েছে

প্রতিনিধি, লালমনিরহাট;

ফেনসিডিল, ইয়াবাসহ লালমনিরহাট জেলা কারাগারের দুই কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে সদর উপজেলার বড়বাড়ী বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তার দুজন হলেন কারারক্ষী ফিরোজ কবীর (৩২) ও গোয়েন্দা কারারক্ষী তহুরুল ইসলাম (৩০)। ফিরোজ গাইবান্ধা জেলার বাগুড়িয়া গ্রামের মৃত নবাব আলী সরকারের ছেলে। তিনি লালমনিরহাট জেলা কারাগারের জেল সুপারের গাড়িচালক ও কারারক্ষী। আর তহুরুল চাঁপাইনবাবগঞ্জ জেলার দাড়িয়াপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, এক সংবাদের ভিত্তিতে এসআই মো. স্বপন মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে। এ সময় তল্লাশি চালিয়ে কারারক্ষী ফিরোজ কবীরের কাছ থেকে পাঁচটি ইয়াবা বড়ি এবং গোয়েন্দা কারারক্ষী তহুরুলের কাছ থেকে এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ও ডিবি পুলিশের ওসি মকবুল হোসেন জানান, দুই কারারক্ষীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুধবার রাতে মামলা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে দুজনকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

লালমনিরহাট জেলা কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ বলেন, লালমনিরহাট জেলা কারাগারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়। তদন্তে তাঁরা দোষী প্রমাণিত হলে ফিরোজ ও তহুরুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফেনসিডিল ও ইয়াবাসহ দুই কারারক্ষী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৫৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯