ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সাংবাদিকদের ‘চোর’ বলায় শমী কায়সারের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯ ৩০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণের ঘটনায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার স্টুডেন্টস জার্নাল বিডির সম্পাদক মিঞা মো. নুজহাতুল হাসান অতিরিক্ত ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে মামলার আবেদনটি করেন। জানা যায়, বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত পরে আদেশ দেবেন।

সাংবাদিকদের ‘চোর’ বলে সম্বোধন করায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলাটি করেন মিঞা মো. নুজহাতুল হাসান।

প্রসঙ্গত; অভিনেত্রী শমী কায়সার ২৪ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ই-কমার্সভিত্তিক পর্যটনবিষয়ক সাইট ‘বিন্দু ৩৬৫’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে শমী কায়সার তার ব্যবহৃত দুটি স্মার্টফোন পাওয়া যাচ্ছে না বলে জানান।

সেখানে উপস্থিত থাকা সাংবাদিকরা মোবাইল চুরি করেছে এমন অভিযোগও আনেন তিনি। পরে নিরাপত্তাকর্মীদের দিয়ে সংবাদকর্মীদের দেহ তল্লাশিও করানো হয়। এরপর থেকেই সোশ্যাল মিডিয়াসহ সবখানে শমী কায়সারকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

এদিকে; তল্লাশির সময় মিলনায়তনের মূল ফটক বন্ধ করে দেয়া হয়। অনেকে বের হতে চাইলে তাদের চোর বলে সম্মোধন করে শমী কায়সারের নিরাপত্তাকর্মীরা। পেশাগত দ্বায়িত্বে থাকা সাংবাদিকরা এই মন্তব্যের পর উত্তেজিত হয়ে ওঠে। এমনকি বাকবিতণ্ডার পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে, অনুষ্ঠানে কেক নিয়ে আসা লাইটিং’র এক কর্মী স্মার্টফোন দুইটি নিয়ে গেছে বলে সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ থেকে নিশ্চিত হওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাংবাদিকদের ‘চোর’ বলায় শমী কায়সারের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৩:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯