ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বেতন না দেয়ায় বসকে অপহরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯ ২৮০ বার পড়া হয়েছে

ভারতে বেতন না দেয়ায় বসকে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক,
ভারতের বেঙ্গালুরুর একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিককে অপহরণ করে তার কর্মীরা। ৭ মাস ধরে কর্মীদের বেতন না দেয়ায় বসকে অপহরণ করে তারা।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার অপহরণকারী ওই কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ।

বেতন আটকে রাখা বসের নাম সুজয় (২৩)। তিনি বেঙ্গালুরুতে একটি প্রযুক্তি প্রতিষ্ঠান চালাতেন। কিন্তু গত বছরের সেপ্টেম্বর থেকে বেতন দিতে পারছিলেন না। এজন্য কর্মীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়।
পরবর্তীতে বেতন না পাওয়া সাতজন কর্মী তাদের বসকে অপহরণ করেন এবং বেতন দাবি করেন। এসময় বসকে তারা নির্যাতন করেন বলেও অভিযোগ উঠেছে।
পরিকল্পনা অনুযায়ী সুজয়কে ২১ মার্চ অপহরণ করে একটি বাসায় নেয়া হয়। তখন বসের কাছে বাকি থাকা বেতন দাবি করেন কর্মীরা। এসময় সুজয় আটকে থাকা বেতন দেয়ার অঙ্গীকার করলে তাকে ছেড়ে দেয়া হয়।
ছাড়া পেয়ে সুজয় এসে থানায় অভিযোগ করেন। এরপর অপহরণের সঙ্গে জড়িত পাঁচ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানানো হয়। এছাড়া এ ঘটনা পুরোপুরি তদন্ত করে ব্যবস্থা নেবে বলে জানায় পুলিশ কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বেতন না দেয়ায় বসকে অপহরণ

আপডেট সময় : ০৭:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯