ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জামায়াতের Logo রাষ্ট্রব্যবস্থায় শিক্ষকরা কোনো ধরনের প্রায়োরিটি লিস্টে নেই: হাসনাত Logo বাণিজ্য ঘাটতি কমাতে দেশে চীনা বিনিয়োগ ও কারখানা স্থাপনের আহ্বান Logo বাংলাদেশের ক্ষুদে ফুটবলারদের আর্জেন্টাইন দীক্ষা Logo নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ Logo সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রী Logo রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার Logo আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই : রাফি Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষা স্থগিতের খবরটি ভুয়া Logo কেড়ে নেওয়া শিরোপা ফিরে পেল সেনেগাল

বাংলাদেশের ক্ষুদে ফুটবলারদের আর্জেন্টাইন দীক্ষা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: আর্জেন্টিনার অনেক সমর্থক বাংলাদেশে। তাই বাংলাদেশের ফুটবলে আর্জেন্টিনার আগ্রহ রয়েছে। সেই আলোকে আর্জেন্টিনার ফুটবল এসোসিয়েশনের প্রতিনিধি ঢাকায় এসেছে। আজ সকালে বাফুফে টার্ফে ইয়ুথ ফুটবল ক্লিনিক হয়েছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আন্তর্জাতিক উন্নয়ন উদ্যোগ এএফএ ইন্টারন্যাশনালের একটি প্রতিনিধি দলের তত্ত্বাবধানে ৯০ মিনিটের এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

এতে বাফুফের কোচিং স্টাফের সদস্যরাও অংশ নেন। এর মাধ্যমে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে জানার সুযোগ পান তাঁরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং বাফুফের সহসভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি)।

এ ছাড়া বাফুফের নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরী, সত্যজিৎ দাস রূপু, ইমতিয়াজ হামিদ (সবুজ) ও শাখাওয়াত হোসেন ভূঁইয়া (শাহীন) উপস্থিত ছিলেন।

এএফএ ইন্টারন্যাশনালের প্রতিনিধি দলে ছিলেন বাণিজ্যিক পরিচালক মার্টিন তুলা এবং ক্রীড়া ব্যবস্থাপক আলেহান্দ্রো লিনো ও নিকোলাস সানালিত্রো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাংলাদেশের ক্ষুদে ফুটবলারদের আর্জেন্টাইন দীক্ষা

আপডেট সময় : ০৮:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬