ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

গরু ব্যবসায়ীকে হত্যা করে ১৪ লাখ টাকা লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩ ৩০১ বার পড়া হয়েছে

গরু ব্যবসায়ীকে হত্যা করে ১৪ লাখ টাকা লুট
নাটোর প্রতিনিধি:

রাজধানীতে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে এক গরু ব্যবসায়ীকে হত্যা করে নাটোরের বড়াইগ্রামে ট্রাক থেকে ফেলে দিয়েছে ডাকাতদল। এ ঘটনায় অপর একজন নিখোঁজ এবং তিনজন জখম হয়েছেন। বুধবার (২৮ জুন) রাতে শহিদুল নামে হতভাগা গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। জখম হওয়া দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে।

নিহত শহিদুল বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা বলে জানায় পুলিশ।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ঢাকার আফতাব নগর হাটে গরু বিক্রি করে বুধবার রাতে বগুড়ায় ফেরার জন্য একটি ট্রাকে ওঠেন ৫ ব্যবসায়ী। চন্দ্রা এলাকা পার হওয়ার পরই ট্রাকে থাকা ডাকাতদল অস্ত্রের মুখে গরু ব্যবসায়ীদের হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তাদের কাছে থাকা গরু বিক্রির সাড়ে ১৪ লাখ টাকা লুটে নেয়।

ওসি আরও জানান, ব্যবসায়ীদের ট্রাকে আটকে রেখে ২৪ ঘণ্টা ধরে নির্যাতন চালানোয় শহিদুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। নির্যাতনে গুরুতর জখম একজনকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কোনো এক স্থানে ফেলে দেয় ডাকাতরা।

তিনি বলেন, বুধবার রাত ১১ টার দিকে ডাকাতরা নিহত শহিদুল এবং অন্য তিন ব্যবসায়ীকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার সুতারপাড় এলাকায় ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে হতাহতদের উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গরু ব্যবসায়ীকে হত্যা করে ১৪ লাখ টাকা লুট

আপডেট সময় : ০৫:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩