ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

শাবির সিরাজুন্নেসা হলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ছাত্রীদের নৈশভোজ

প্রতিনিধি, শাবিপ্রবি
  • আপডেট সময় : ১২:৩২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ৩০১ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে হল কর্তৃপক্ষ। এ উপলক্ষ্যে ওই হলে কেক কাটা এবং সেখানে অবস্থানরত সকল ছাত্রীদের নৈশভোজের আয়োজন করা হয়।

গতকাল বুধবার(১৫ মার্চ) রাত দশটায় হলের প্রাধ্যক্ষ জোবেদা কনক খান এ তথ্য নিশ্চিত করেন। হল সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাতে হল প্রাধ্যক্ষের কক্ষে কেক কাটা শেষে মেইনহল ও সাবহল মিলিয়ে প্রায় একহাজার ছাত্রীর মাঝে নৈশভোজের খাবার বিতরণ করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীতে আবাসিক ছাত্রী কর্তৃক খাবার গ্রহণের দৃশ্যে খাবার তুলে দিচ্ছেন প্রাধ্যক্ষগন।

সিরাজুন্নেসা হলের আবাসিক শিক্ষার্থী ইকরা আক্তার জানান, আজ হলের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে মেম আমাদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। পরে হলের আবাসিক শিক্ষার্থীদের খাবার বিতরণ করেন।

হল প্রাধ্যক্ষ জোবেদা কনক খান বলেন, একযুগ পেড়িয়ে ১৩তম বছরে পা দিয়েছে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল। এই হল যার নামে নামকরণ তিনি পূর্ব পাকিস্তানের প্রতিনিধি হিসাবে পাকিস্তানের তৃতীয় জাতীয় পরিষদের সদস্য ছিলেন। সংসদে তিনিই প্রথম প্রশ্ন করেছিলেন যে সমস্ত পরিষেবা শাখার সদর দপ্তর শুধু পশ্চিম পাকিস্তানে কেন অবস্থিত ছিল? পূর্ব বাংলার এই মহীয়সী নারীর নামে আমাদের এ হলের নামকরণ তাই এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনাকে।

প্রাধ্যক্ষ আরও বলেন, আজ আমরা একটি কেক কাটার মাধ্যমে হলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করি। বলে রাখা দরকার, কেকের উপরে বইয়ের একটি নমূনা আঁকা হয়। এই বই দিয়ে এটা বুঝানো হয়েছে যে, ছাত্রীরা যেন এই হলে থেকে সাধ্যমত সকল সুবিধা নিয়ে পড়াশোনায় মনযোগী হয়ে বেগম সিরাজুন্নেসা চৌধুরীর মত দেশসেবায় নিয়োজিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শাবির সিরাজুন্নেসা হলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ছাত্রীদের নৈশভোজ

আপডেট সময় : ১২:৩২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩