ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মাদকাসক্ত স্বামীর নির্যাতনে অজ্ঞান স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১ ২৪২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি: ঝিনাইদহে মাদকাসক্ত স্বামীর নেশার টাকা দিতে না পারায় মারধরের শিকার হয়েছেন শারমিন আক্তার। বুধবার (২৪ মার্চ) সদরের গোয়ালপাড়া গ্রাম থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ। বর্তমানে গুরতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছেন তিনি।

এ ব্যাপারে শনিবার (২৭ মার্চ) ঝিনাইদহ সদর থানায় নির্যাতিত গৃহবধূ একটি এজাহার করেছেন।

আহত শারমিন ঝিনাইদহ শহরের বুলু মিয়া সড়কের কাজী কবির ইসলামের মেয়ে।

শারমিন অভিযোগ করে বলেন, গত নয় বছরের দাম্পত্য জীবনে নানাভাবে অত্যাচার শিকার হয়েছি। সম্প্রতি যৌতুকের জন্য স্বামী চাপ দিতে থাকে। সেই সঙ্গে শ্বশুর আব্দুর রহিম জোয়ারদারও মারধর করতেন আমাকে। এছাড়া যৌতুক দাবি করেন তারা। আমার বাবা টাকা না দেয়ায় পরিবারের প্ররোচনায় গ্রামেই আবার দ্বিতীয় বিয়ে করেন শিমুল।

শারমিন বলেন, সংসারে সতীন আসার কারণে আমার উপর নির্যাতন আরো বেড়ে যায়। গত বুধবার রাতে শিমুল ও তার দ্বিতীয় স্ত্রী সাগরিকা রুমে ঢুকে আমাকে মারপিট করে। এসময় সাগরিকা আমাকে ধরে রাখে আর স্বামী শিমুল ও দেবর রাজু জোয়ারদার মারপিট করতে থাকে। নির্যাতনের একপর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ আমাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটিকে আমি উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার ওপর অকথ্য নির্যাতন করা হয়েছে।

এছাড়া এ ঘটনার মামলা রেকর্ড হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাদকাসক্ত স্বামীর নির্যাতনে অজ্ঞান স্ত্রী

আপডেট সময় : ০৮:০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১