ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

গৌরীপুরে মোজাম্মেল হত্যা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১ ৩০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের গৌরীপুরে মোজাম্মেল হত্যা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে গত ২৬ ফেব্রুয়ারি গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মামলার বাদী আব্দুল্লাহ খন্দকার (৪৫)।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, প্রতিবেশী মহর উদ্দিন (৬০), আব্দুল হান্নান (৫০), আব্দুল রউফ (৫০), জামাল উদ্দিন (৪৫), বিল্লাল (৫০), আনার (৪৫), হাদিস (৪০), আবুল হাশেম (৬০) ও শাহ্জাহান (৪০) প্রমুখ ব্যক্তিরা জোর পূর্বকভাবে জমি দখল করে রাখায় পূর্ব থেকেই তাদের সাথে বিরোধ ছিল আব্দুল্লাহদের।

উক্ত বিরোধের জেরে ২০১৩ সালের ১৫ জুন কুপিয়ে হত্যা করা হয় আব্দুল্লাহর ছোট ভাই মোজাম্মেলকে। ওই ঘটনায় প্রতিপক্ষ ২১ জনের বিরুদ্ধে মামলা হয়। বর্তমানে মামলাটি আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

আব্দুল্লাহ খন্দকার বলেন, পূর্ব থেকেই জমি ও মোজাম্মেল হত্যা মামলার বিষয়াদি নিয়ে বর্ণিত বিবাদীরা আমার সাথে বিরোধ পোষণ করে আসছে। উক্ত বিরোধের জের ধরে বিবাদীরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাকে হুমকি প্রদান করে আসছে।

মোজাম্মেল হত্যা মামলার স্বাক্ষীদেরকেও হুমকি দিচ্ছে যেন তারা স্বাক্ষী না দেয়। জামাল গংদের হুমকিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। জীবনের ভয়ে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে আমাকে। সাবেক ইউপি সদস্য জামাল গংয়ের নেতৃত্বে মোজাম্মেল হত্যা মামলার আসামীরা আমার জমিতে চাষাবাদ ও বাগান থেকে গাছ ছাঁটাই করতে বাঁধা দিচ্ছে।

সর্বশেষ, গত ১৮ ফেব্রুয়ারি বিকাল ৫টার দিকে আমি আমার ছিলিমপুর গ্রামে গেলে আমাকে দেখতে পেয়ে স্থানীয় স্কুল মাঠে আটকিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি প্রদান করে আসামীরা।

এ বিষয়ে জানতে চেয়ে সাবেক ইউপি সদস্য জামালের সাথে যোগাযোগ করা হলে তিনি এ সব অভিযোগ অস্বীকার করে বলেন, আব্দুল্লাহ খন্দকারের সাথে আমার কোন বিরোধ নেই। আমার চাচার সাথে জমি নিয়ে তার বিরোধ ছিলো। মোজাম্মেল হত্যা মামলায় আমাকেও আসামী করা হয়। বর্তমানে আমি বাড়ি থাকি না, এ বিষয়ে আমি কিছু জানি না।

জিডির তদন্তকারী কর্মকর্তা গৌরীপুর থানার এএসআই এসএম তোফায়েল বলেন, থানায় সাধারণ ডায়েরি হওয়ার পর তদন্তের জন্য আদালতের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। অনুমতি পেলে তদন্ত করা করা হবে। তারপর প্রশিকিউশন দাখিল করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গৌরীপুরে মোজাম্মেল হত্যা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি!

আপডেট সময় : ০৮:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১