ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

আমাকে গ্রেপ্তার করা ‘সাজানো নাটক’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১ ৩৮২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিম দাবি করেছেন, আমি নির্দোষ, আমাকে ঢাকা থেকে সাতক্ষীরা নিয়ে তারপর গ্রেপ্তার দেখানো হয়েছে। এটি একটি ‘সাজানো নাটক’ বলে দাবি তার।

গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে দুই মামলার চার্জ গঠনের শুনানিকালে বিচারকের অনুমতি নিয়ে এজলাসে এসব কথা বলেন সাহেদ করিম।

আদালতকে তিনি আরও বলেন, সাতক্ষীরায় গ্রেপ্তার নাটক সাজানো ছিল। তার তিন দিন আগে থেকেই আমি র‌্যাব কাস্টডিতে ছিলাম। এরপর আমার বাবা মারা যান, বাবার মুখটিও দেখতে দেওয়া হয়নি। আমাকে ভারতে পালানোর সময় গ্রেপ্তার করা হয়েছে, একটা নাটক মঞ্চস্থ করা হয়েছে। আমি ষড়যন্ত্রের স্বীকার।

এসব কথা বলার সময় বিচারক তাকে থামিয়ে দেন। বিচারক বলেন, এসব কথা এখন বলার সময় নয়। সাক্ষী হওয়ার পরে যখন ৩৪২ ধারায় আপনার জবানবন্দি নেওয়া হবে তখন এসব কথা বলতে পারবেন। আপনাকে বলার সুযোগ দেওয়া হবে।

সাতক্ষীরার আদালতে দুই মামলায় সাহেদ করিমের আইনজীবী অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে সাহেদ করিমের বিরুদ্ধে দায়ের করা এসটিসি ২০৭/২০ (অস্ত্র) ও এসটিসি ২০৮/২০ (চোরাচালান) মামলার চার্জ গঠন করা হয়। জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানে আদালতে সাহেদ করিমকে হাজির করা হয়। শুনানি শেষে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত আগামী ২৩ ফেব্রুয়ারি পৃথক ওই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আমাকে গ্রেপ্তার করা ‘সাজানো নাটক’

আপডেট সময় : ০৯:২৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১