ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

জন্মনিবন্ধন করাতে গিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ধর্ষণের শিকার নারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১ ২৬০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি | জামালপুর | 
জন্মনিবন্ধন করাতে গিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ধর্ষণের শিকার
জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক পোশাক শ্রমিক। এ ঘটনায় নিলক্ষিয়া ইউনিয়নের উদ্যোক্তা নাজমুল হক বাবুকে (২২) আটক করেছে পুলিশ। ধর্ষণে সহায়তাকারীকেও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সোমবার রাতে অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে ধর্ষক বাবুকে আটক করা হয়।

আটক নাজমুল হক বাবু, বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পশ্চিম নিলক্ষিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শরিফ জানান, নাজমুল হক বাবু নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা। করোনাকালীন সময়ে চাকরি হারান ধর্ষণের শিকার ওই পোশাক শ্রমিক। সম্প্রতি ঢাকায় অন্য পোশাক কারখানায় চাকরির জন্য চেষ্টা করলে জন্মনিবন্ধনের প্রয়োজন হয়।

এ সময় নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নাজমুল হক বাবুর সঙ্গে যোগাযোগ করেন তিনি। চলতি মাসের ১৪ তারিখ জন্মনিবন্ধন করে দেয়ার কথা বলে ওই নারীকে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের নিজ অফিস কক্ষে আসতে বলেন বাবু। পরে জন্মনিবন্ধন করে দেয়ার আশ্বাসে ধর্ষণ করেন।

তাকে ধর্ষণে সহায়তা করেন অপর এক ব্যক্তি। গ্রেফতারের স্বার্থে তার নাম ও ঠিকানা জানায়নি পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ধর্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় দুই জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন। ধর্ষণে সহায়তার দায়ে অপরজনকে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জন্মনিবন্ধন করাতে গিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ধর্ষণের শিকার নারী

আপডেট সময় : ১০:৫৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১