ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সরকারি খালের মাটি তুলে ইটভাটায় বিক্রি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১ ২২১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাটাপোল গ্রামে সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে ইটভাটায় বিক্রির দায়ে বাবুল আক্তার নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী হাকিম এসএম মুনিম লিংকন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সোমবার (৪ জানুয়ারি) বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ অর্থদণ্ড দেন।

দণ্ডিত বাবুল আক্তারের বাড়ি উপজেলার বাঁকা গ্রামের স্কুল পাড়ায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার হাসাদাহ্ ইউনিয়নের কাঁটাপোল গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া আড়িয়ার খাল পুনঃখননের জন্য জীবননগর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) বাবুল আক্তারের সমিতির সঙ্গে চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুযায়ী কাঁটাপোল গ্রামের বিলের মাঠ থেকে স্লুইসগেট পর্যন্ত ওই খাল ১২ ফুট চওড়া এবং ৪ ফুট গভীর করে খনন এবং খননের মাটি দিয়েই খালের পাড় বেঁধে দেয়ার কথা।

কিন্তু চুক্তির তোয়াক্কা না করে রাতের আঁধারে ১৫-২০ ফুট চওড়া ও ১০-১২ ফুট গভীর করে খাল খনন করে সেই মাটি অবৈধভাবে ইটভাটায় বিক্রি করে আসছিলেন বাবুল আক্তার। এ ব্যাপারে অভিযোগ পেয়ে ইউএনওর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। এ সময় আদালতের কাছে অভিযোগের সত্যতা মেলে এবং অভিযুক্ত বাবুল আক্তারও অপরাধের কথা স্বীকার করেন। যার পরিপ্রেক্ষিতে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অর্থদণ্ডের ৫০ হাজার টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেয়া হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে জীবননগর থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সরকারি খালের মাটি তুলে ইটভাটায় বিক্রি!

আপডেট সময় : ০৯:০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১