ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রকল্প বণ্টনে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে গণপূর্ত সচিব নজরুলকে নিয়ে বিতর্কের ঝড়! Logo শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগ: কোটি টাকার চুক্তিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান আলী Logo কক্সবাজার উত্তর বন বিভাগে সীমাহীন ঘুষ–দুর্নীতির অভিযোগ Logo বটিয়াঘাটায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক: সংখ্যালঘু সম্প্রদায়ের নিরবিচ্ছিন্ন নিরাপত্তার আশ্বাস Logo গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার কবির ও ক্যাশিয়ার এনামুল হকের বিরুদ্ধে কোটি টাকার লুটপাটের অভিযোগ|| পর্ব – Logo বহুজাতিক প্রতিষ্ঠানের অর্থ অপব্যবহার: এশিয়াটিক থ্রি সিক্সটি ইস্যুতে হাইকোর্টে যাচ্ছে আইনজীদের সংগঠন  Logo বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের জ্যেষ্ঠ নেতার পদোন্নতি সহ পিআরএল: রয়েছে শত কোটি টাকার লুটপাটের অভিযোগ! Logo দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ এর জন্মদিন আজ Logo উন্নয়নের নামে লুটপাট: ডিএসসিসি এডিবি প্রকল্পে ‘১২ টেবিল’ ভাগাভাগি হয় ঘুষের টাকা  Logo বাংলাদেশ ভারত কোস্টগার্ডের তত্ত্বাবধানে ১৫১ জেলের মুক্তিতে বন্দি বিনিময়ে স্বস্তির নিঃশ্বাস

মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:১১ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১ ১৯১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ফেনসিডিল ও নগদ টাকাসহ রহমান শেখ (৫৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিবপুর গ্রামের ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সেখান থেকে ১২০ বোতল ফেনসিডিল ও নগদ এক লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, শিবপুর গ্রামে রহমানের বাড়ি থেকে ফেনসিডিলের বড় চালান পাঠানো হবে— এমন সংবাদের ভিত্তিতে ডিবি এসআই মুক্ত রায় চৌধুরী (পিপিএম) নেতৃত্ব ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় রহমানকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক ঘরের ভেতরের মাটি খুঁড়ে কাগজে মোড়ানো একটি বস্তু ও বাড়ির পাশের বাঁশবাগানের মাটি খুঁড়ে বোতলভর্তি একটি বস্তা উদ্ধার করা হয়। পরে সেগুলো খুলে এক লাখ ৫৮ হাজার টাকা ও ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তার ছেলে শাকিল শেখ (২৪)। তাকে আটকের চেষ্টা চলছে। দীর্ঘদিন ধরে তার বাড়ি থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিল তার পরিবার। গ্রেফতার রহমানের নামে ২টি ও তার ছেলে সাকিলের নামে বিভিন্ন থানায় ৪টি মাদক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১১:২৭:১১ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১