ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নিজের মেয়েকে ধর্ষণ করতে প্রেমিককে সাহায্য করল মা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১ ২২২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

যেকোনো সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ তার মা। কিন্তু সেই মা-ই ‌যদি সন্তানের সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়‌?‌ শুনতে অবাক লাগলেও এমনই মর্মান্তিক এক ঘটনা ঘটেছে ভারতের চেন্নাইয়ে। যেখানে নিজের মেয়েকেই ধর্ষণ করতে প্রেমিককে সাহায্য করেছে এক নারী।

শুধু তাই নয়, এ কারণে গর্ভবতীও হয়ে পড়ে ১৪ বছর বয়সি নাবালিকা। সম্প্রতি সরকারি হোমে এক সন্তানের জন্মও দিয়েছে সে। ঘটনায় দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, অভিযুক্ত নারীর কয়েক বছর আগেই ডিভোর্স হয়েছিল। পরে শেখর নামে পেশায় এক রঙ মিস্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় ওই নারী। এরপর মাঝেমধ্যেই ওই নারীর সঙ্গে দেখা করতে আসত ওই ব্যক্তি। কিন্তু তার মাঝেই তার ১৫ বছর বয়সি বড় মেয়েকে যৌন হেনস্তা করতে থাকে। এই বিষয়ে মা‌কে জানালেও, ওই নারী নিজের মেয়েকে বাঁচানোর পরিবর্তে মানিয়ে নিতে বলে। এরপর ওই ব্যক্তির কুকীর্তির পরিমাণও বাড়তে থাকে। এর মধ্যেই গর্ভবতী হয়ে পড়ে ওই নাবালিকা।

বিষয়টি জানতে পেরে মেয়েকে ভাইয়ের বাড়িতে রেখে আসে অভিযুক্ত নারী। পরে মেয়েটি তার মামাকে পুরো বিষয়টি জানায়। এরপর বোনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন অভিযুক্ত নারীর ভাই। শেষপর্যন্ত যোগাযোগ করতে না পেরে পুলিশের দ্বারস্থ হন। এরপরই নড়েচড়ে বসে পুলিশ।

এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। গ্রেফতার করা হয় অভিযুক্তদের। এদিকে, ওই নাবালিকাকে একটি হোমে পাঠানো হয়। সেখানে এক সন্তানের জন্মও দেয় সে। সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিজের মেয়েকে ধর্ষণ করতে প্রেমিককে সাহায্য করল মা!

আপডেট সময় : ১০:১৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১