ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

গভীর রাতে ডেকে নিয়ে রোকেয়া হলের এজিএসকে পেটালো ছাত্রলীগের দুই নেত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ ২৬২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

গভীর রাতে ডেকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক (এজিএস) ও হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে বেধড়ক পিটিয়েছে একই সংগঠনের দুই নেত্রী। সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঢাবি বঙ্গবন্ধু টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি ও শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তার বিরুদ্ধে এ অভিযোগ ওঠেছে।

তন্বী জানান, নিশি এবং শান্তা সোমবার রাত ১২টার দিকে তাকে ফোন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ডেকে নেয়। তিনি সেখানে যাওয়ার পর বিভিন্ন বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। একপর্যায়ে তারা মারতে উদ্যত হলে সেখান থেকে দৌড়ে পালান তিনি। তারা ধাওয়া করে পিছু নেয়। পরে বঙ্গবন্ধু টাওয়ারের সামনে তাকে ধরে ফেলে।
এ সময় ধাওয়াকারীরা তাকে বেধড়ক মারতে থাকে। তাদের সঙ্গে থাকা দুই যুবক তাকে ঘিরে ধরে।

তন্বীর অভিযোগ, মারধরের একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে শান্তা তার পায়ে জোরে চাপ দিয়ে ধরে রাখে আর নিশি এক পা দিয়ে চাপা দিয়ে এলোপাতাড়ি লাথি মারতে থাকে। তারা গলায় পাড়া দেয়। একপর্যায়ে গলা দিয়ে রক্ত বের হয়।
ছাত্রলীগ নেত্রী নিশি ও শান্তা

ফাল্গুনী দাস তন্বীর ভাষ্য, এই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও দায়িত্বরত পুলিশ তাকে উদ্ধার করে। পরে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। বর্তমানে তিনি শক্ত খাবার খেতে পারছেন না। রাস্তায় পড়ে যাওয়ায় হাত, পা ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি।

তন্বীর অভিযোগ, দুই ছাত্রলীগ নেত্রী তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। বিষয়টি ঊর্ধ্বতন নেতাদের জানিয়েছেন বলে জানান তন্বী। নেতারা ব্যবস্থা না নিলে আইনি ব্যবস্থা নেবেন তিনি।

এ ব্যাপারে অভিযুক্ত ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি এবং শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তার বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গভীর রাতে ডেকে নিয়ে রোকেয়া হলের এজিএসকে পেটালো ছাত্রলীগের দুই নেত্রী

আপডেট সময় : ০৯:৫৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০