ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পাওনা টাকা চাওয়ায় গুলি করার হুমকি, আতঙ্কে ব্যবসায়ী পরিবার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০ ২৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কখনো ছাত্রলীগ কখনো যুবলীগ নেতা এমন পরিচয় চাঁদাবাজি হামলা ও হুমকির আতঙ্কের নাম পশ্চিম ধানমন্ডি এলাকার কথিত ছাত্রলীগ পরিচয়ধারী বখাটে সাালেক খান বাবুু।

মহল্লা জুড়ে ব্যবসায়ীদের নিকট এখন আতঙ্কের নাম ২৭৪, জাফরাবাদ, শংকর, পশ্চিম ধানমন্ডি এলাকার ইদ্রিস মিয়ার পুত্র সালেক খান বাবু। সম্প্রতি মোহাম্মদপুর থানায় এলাকার ২০ ব্যবসায়ী এই বখাটের হাত থেকে বাঁচার জন্য একটি অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পাওনা টাকা চাইতে গেলে ৭২ বছরের প্রবীণ ব্যবসায়ী ও তার পুত্রবধূকে মারধর করার পাশাপাশি হত্যার হুমকি দেয় ওই ছাত্রলীগ নেতা পরিচয়ধারী সালেক খান বাবু নামের যুবক। ঘটনাটি ঘটে ৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে আটটার দিকে।

সূত্র জানায়, বিগত দিনে র পাওনা টাকা চাওয়ায় সালে খান বাবু ক্ষিপ্ত হয়ে প্রবীণ ব্যবসায়ী হাজী আব্দুস সোবাহানের গায়ে হাত তুলে লাঞ্ছিত করে এ খবর শুনে তার পুত্রবধু তানিয়া এগিয়ে আসলে তাকে পিটিয়ে আহত করে এই বখাটে।

ভুক্তভোগী পরিবারটি জানায়, ঘটনার পর থেকে প্রতিনিয়ত সালে খান বাবু ব্যবসায়ী পরিবারটিকে শাসিয়ে যাচ্ছে যদি কোন প্রকার বাড়াবাড়ি করে তাহলে গুলি করে পরিবারের সকলকে মেরে ফেলবে।

উল্লেখ্য, বখাটে সালেক খান বাবুর বিরুদ্ধে বিগত দিনে চাঁদাবাজির ও পুলিশ সার্জেন্ট এর গায়ে হাত তোলার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

এ নিয়ে ভুক্তভোগী ব্যবসায়ী পরিবারটি জীবন সংকটের আতঙ্কে রয়েছেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সিদ্দিক বলেন, উক্ত মামলার আসামি কে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পাওনা টাকা চাওয়ায় গুলি করার হুমকি, আতঙ্কে ব্যবসায়ী পরিবার!

আপডেট সময় : ১২:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০