ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

রাইড শেয়ারিং এর মুখোশের আড়ালে চিহ্নিত সন্ত্রাসীদের অভয়াশ্রম!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ ৩৪৭ বার পড়া হয়েছে

এইচ আর শফিক: পাঠাও উবার রাইড শেয়ারিং এর নামে রাজধানীজুড়ে কন্টাক্ট ট্রিপ গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে যানজটের কারণ হিসেবে চিহ্নিত এখন। রাইড শেয়ারিং এর নামে এসব লাখো মোটরবাইকের লাগামহীন দৌরাত্ম্য রাজধানীবাসীর চক্ষুশূল এখন।

রাইড শেয়ারিং এর নীতিমালায় সকল মোটরবাইক নিবন্ধিত হওয়ার কথা থাকলেও রাজধানীজুড়ে লাখো মোটরসাইকেল মোড়ে মোড়ে গুরুত্বপূর্ণ স্থানে যানজট সৃষ্টি করে অবস্থান করা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। আর এসব মটর বাইকারদের মুখোশের আড়ালে লুকিয়ে আছে অসংখ্য চাঁদাবাজ চিহ্নিত সন্ত্রাসী এমনটাই জানা গেছে বিভিন্ন সূত্র মাধ্যমে। অথচ আশ্চর্যের বিষয় প্রশাসনের নাকের ডগায় নীতিমালার আওতায় নয় এমন লাখো মোটরসাইকেল ঘুরে বেড়ালেও তৎপরতার কোন চিহ্ন চোখে পড়ছেনা রাজধানীতে।
রাজধানীর বাড্ডায় ৭০ বছরের বৃদ্ধ আজগর আলী একজন সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা, তিনি বলেন বাজার করার জন্য রাস্তায় বের হয়েছিলাম কিন্তু মোড়ে মোড়ে এত মোটরসাইকেল হাঁটার জায়গা নেই। মোটরসাইকেল প্রাইভেট বাহন হলেও রাজধানীজুড়ে এমন ভাড়ায় চালিত বাইক ও বাইকারের সংখ্যা চোখে পড়ার মতো।
আশঙ্কার বিষয় হচ্ছে এসব মোটরসাইকেল ভাড়ায় চালিত হওয়ার নেপথ্যে মাদক সরবরাহের একটি নিরাপদ রুট হিসেবে চিহ্নিত করেছে অনেকেই। বিগত দিনে বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে এমন আশঙ্কার প্রতিফলন ঘটেছে উল্লেখযোগ্যহারে মাদক আটক হওয়ার কারণে।
রাইট শেয়ারিং এর নীতিমালাকে তোয়াক্কা না করে যেসব মোটরসাইকেল রাজধানীজুড়ে অহরহ কন্টাক্ট ট্রিপে চলমান এসব বাইকারদের মধ্যে অনেকেই মাদক ব্যবসায়ী বলে জানা গেছে বিভিন্ন সূত্রে। এছাড়াও সারা দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের চিহ্নিত সন্ত্রাসীরা রাইড শেয়ারিং এর মুখোশে লুকিয়ে আছে রাজধানীতে।
তাই দ্রুত এই এসব বাইকার ও মোটরসাইকেলের চালকদের পরিচয় নিশ্চিত জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাইড শেয়ারিং এর মুখোশের আড়ালে চিহ্নিত সন্ত্রাসীদের অভয়াশ্রম!

আপডেট সময় : ১২:২১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০