ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সিনিয়র এএসপি পরিচয়ে প্রেম, প্রমাণ দিতে গিয়ে আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০ ২২৫ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি শ্রীপুর (গাজীপুর);

গাজীপুরের শ্রীপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দেয়া এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে গণভবনের একটি আইডিকার্ড জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ বক্স থেকে তাকে আটক করা হয়।

আটক ওই যুবকের নাম কাউছার (২৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজিদপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।

মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, কাউছার দুপুর সোয়া ১২টার সময় মাওনা উড়াল সেতুর নিচে কর্তব্যরত কনস্টেবলদের কাছে নিজেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পরিচয় দেন। এ সময় তার সঙ্গে এক তরুণী ছিল।

পরে তারা আমাকে ফোনে জানালে আমি ওই ভুয়া এএসপিকে উড়াল সেতুর নিচে পুলিশ বক্সে নিয়ে বসিয়ে অপ্যায়ন করার কথা বলি। পুলিশ বক্সে গিয়ে দেখি তিনি আমার চেয়ারে বসে আছেন। তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদে তিনি প্রকৃত পরিচয় স্বীকার করেন। এ সময় তার সঙ্গে থাকা ওই তরুণী কৌশলে সটকে পড়েন। কাউছারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মামলা রয়েছে।

আটক কাউছার জানান, তিনি ওই মেয়ের সঙ্গে সিনিয়র এএসপি পরিচয়ে মুঠোফোনে দুইদিনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে নিজেকে এএসপি প্রমাণের জন্য মেয়েটিকে নিয়ে মাওনা এলাকায় পুলিশ বক্সে আসেন।

সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে তাকে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সিনিয়র এএসপি পরিচয়ে প্রেম, প্রমাণ দিতে গিয়ে আটক

আপডেট সময় : ০৯:০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০