ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ

বাবা-মাকে ঘুমের ওষুধ খাইয়ে মেয়েকে ধর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০ ২২২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাবা-মাকে ঘুমের ওষুধ খাইয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহাদাত হোসেন (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করে বুধবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শাহাদাত উপজেলা বিজয়নগরের মুকন্দুপুরের সেজামুড়া গ্রামের লুৎফুর রহমানের ছেলে। মঙ্গলবার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মেয়ে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ছে। এ ঘটনায় তার মা বাদী হয়ে আখাউড়া থানায় একটি মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, শাহাদাত ২০১৮ সাল থেকে তার বোনের সাথে বসবাস করছেন। তবে ভুক্তভোগীর মায়ের ঘর আর তার জা-এর ঘর পাশাপাশি ছিল। জা-এর ঘর মেরামতের কারণে ভুক্তভোগীর মা তাদের একটি ঘরে থাকার ‍সুযোগ দেয়। তখন থেকেই শাহাদাত ওই মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিল।

২০১৯ সালে ১ এপ্রিল মাসে পরিবারের সকলকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ওই মেয়েকে ধর্ষণ করে। পরে একাধিকবার তাকে ধর্ষণ করে। মান সম্মানের ভয়ে কাউকে এ ঘটনার কথা বলেনি। পরে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি স্কুলছাত্রী তার মাকে জানায়। মঙ্গলবার পুনরায় ঘরে প্রবেশ করে ওই মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে ওই যুবককে আটক করে।

আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।

সূত্র- বিডি প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাবা-মাকে ঘুমের ওষুধ খাইয়ে মেয়েকে ধর্ষণ

আপডেট সময় : ১১:১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০