ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo “বেইলী রোডের অগ্নিদগ্ধ ৪৬ লাশ” কিছু প্রশ্ন ও উত্তর খোঁজার চেষ্টা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা

অস্ত্র-ইয়াবা জব্দ : সহযোগীসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ সাইফুল গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০ ২০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা হতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মো. সাইফুল ইসলাম (৪৮) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতার দুই সহযোগী হলেন- মো. হানিফ (৩৭) ও মনির হোসেন (২৮)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে র‌্যাব-২ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিংয়ের ৪নং সড়কের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় একটি ওয়ান শুটার গান ও ৬৪ পিস ইয়াবা জব্দ করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেফতার সাইফুল ইসলাম এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কারবারি।

সাইফুল ইসলাম নিজে ‘এসআই এন্টারপ্রাইজ’ নামীয় একটি কনস্ট্রাকশন হাউজ খুলে প্রতিষ্ঠানের আড়ালে সহযোগীদের নিয়ে ভূমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। তার ভয়ে ভুক্তভোগীরা কেউ মুখ খোলার সাহস পেত না।

গোয়েন্দা তথ্য মতে জানা যায়, সাইফুল ইসলাম ও তার সহযোগীদের নিয়ে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং এলাকায় মাদক কেনাবেচার জন্য মিলিত হয়েছে। এরই প্রেক্ষিতে র‌্যাব-২ এর একটি দল দুই সহযোগীসহ সাইফুলকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অস্ত্র-ইয়াবা জব্দ : সহযোগীসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ সাইফুল গ্রেফতার

আপডেট সময় : ০৩:০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০