ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের অভিযোগ ও তদন্তে তোলপাড় Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মোটরসাইকেল চুরির অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০ ২৩৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল;

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় চোরাই মোটরসাইকেলসহ এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মোকনা বাজার বণিক সমিতি অফিসের সামনে থেকে তাকে মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আনিসুর রহমান আনোয়ার উপজেলার কোনড়া গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে ও মোকনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। শনিবার (০৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানা পুলিশ শুক্রবার রাতে উপজেলার মোকনা বাজারে অভিযান চালিয়ে বণিক সমিতি অফিসের সামনে থেকে আনোয়ারকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে নাগরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল আলম বাদী হয়ে আনোয়ারের বিরুদ্ধে মামলা করেন। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নাগরপুর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভক্তগোপাল রাজবংশী পিন্টু বলেন, ব্যক্তির অপরাধ দল বহন করবে না। বিষয়টি জানার পর সাংগঠনিকভাবে তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ বলেন, মোটরসাইকেল চুরির মামলা যুবলীগ নেতা আনোয়ারকে গ্রেফতার করা হয়েছে। নাগরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল আলম বাদী হয়ে আনোয়ারের বিরুদ্ধে মামলা করেন। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মোটরসাইকেল চুরির অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ১১:২১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০