ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

করোনার উপসর্গ নিয়ে রাজশাহীতে সাংবাদিকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০ ৩৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে রাজশাহীর স্থানীয় পত্রিকা দৈনিক সোনালী সংবাদের প্রধান প্রতিবেদক তবিবুর রহমান মাসুম (৫২) মারা গেছেন।

রোববার (২৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য তবিবুর রহমান মাসুম গত কয়েকদিন ধরেই জ্বর-সর্দিতে ভুগছিলেন। রোববার রামেক হাসপাতালে ল্যাবে তার করোনার নমুনা পরীক্ষা হয়। পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজি শাহেদ ও সাধারণ সম্পাদক তানজিমুল হক মরহুমের বিদেহী আত্মার
মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সাংবাদিক তবিবুর রহমান মাসুমের মৃত্যুতে শোক জানিয়েছেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এক শোক বার্তায় মেয়র তার আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সঙ্গে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এর আগে শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত রাজশাহীতে করোনার উপসর্গ নিয়ে মারা যান ৭ জন। তাদের চারজনই মারা গেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। এছাড়া রোববার সন্ধ্যায় করোনায় মারা যান নগরীর শেখপাড়া মহল্লার বাসিন্দা শফিকুল ইসলাম (৫৮)। তিনি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে (এলজিইডি) কর্মরত ছিলেন। গেল ২৩ জুন নমুনা পরীক্ষায় শফিকুল ইসলামের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকেই তিনি হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনার উপসর্গ নিয়ে রাজশাহীতে সাংবাদিকের মৃত্যু

আপডেট সময় : ১২:১৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০