ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০ ২৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিবহনে চাঁদা আদায়ের সময় দুজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে এক অভিযানে বাস থেকে চাঁদা আদায়কালে তাদেরকে গ্রেফতার করে হাইওয়ে পুলিশ।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি- মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- বাস মালিক সমিতির প্রতিনিধি রকিব হোসেন রাসেল (৩৩) এবং শ্রমিক ইউনয়নের প্রতিনিধি মোফাজুল হোসেন (৪২)। তাদের কাছ থেকে ৪ হাজার ৩২০ টাকা চাঁদাসহ গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

এর আগে গত ৩ জুন পরিবহন সেক্টরে মালিক ও শ্রমিক সংগঠনের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধে একমত পোষণ করেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।

এ দিন পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ চাঁদাবাজি বন্ধে একমত পোষণ করেন। সভায় সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন, শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহজাহান খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

আপডেট সময় : ১১:৪৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০