ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

করোনা : একদিনে দেশে মৃত্যু ২১, আক্রান্ত ১২৫১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ১৯৬ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু…ও আক্রান্ত ….

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১ জন। আর এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৫১ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১২১ জন। আর মারা গেছেন ৩৭০ জন।আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৪০৮ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৯৩ জন। ডা. নাসিমা সুলতানা আরও জানান, দেশের ৪২টি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর এ সময় নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ৯১টি। এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৬৪৫টি।

দেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। পরে বিভিন্ন মেয়াদে ছুটি বাড়িয়ে সবশেষ ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী বিশ্বজুড়ে করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৮ লাখ ৯১ হাজার ৪২৯ জন। আর করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ২০ হাজার ১৩০ জন।

এছাড়া সুস্থ হয়েছেন ১৯ লাখ ০৭ হাজার ৪২৩ জন। গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস এখন বাংলাদেশসহ বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা : একদিনে দেশে মৃত্যু ২১, আক্রান্ত ১২৫১

আপডেট সময় : ০৪:১৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০