ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, পালানোর সময় ছাত্রলীগের সহ-সভাপতি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:২০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০ ২০৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; দিনের আলোতে প্রকাশ্যে লোকজনের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনিয়ে নেয়ার ছাত্রলীগের সহ-সভাপতি আটক।

প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর নগদ প্রায় ছয় লাখ টাকা এবং আরও সাত লাখ টাকার চেক ছিনতাই করে পালানোর সময় পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন ও তার দুই অনুসারীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের বৃহঃস্পতিপুর বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন (২৭) তার অনুসারী রানা হক (২৭) এবং শিপন হোসেন (২৫)।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার দুপুরে সাঁথিয়া এলাকার পরিচিত ব্যবসায়ী সিরাজুল ইসলাম নগদ পাঁচ লাখ পঁচাশি হাজার আটশত টাকা ও সাত লক্ষ টাকার চেক অগ্রণী ব্যাংকের আতাইকুলা শাখায় জমা দিতে যাচ্ছিলেন। কিন্তু পথে বৃহস্পতিবার বাজার এলাকায় ভিড়ের মধ্যে রুহুল আমিন ও তার অনুসারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার নিকট থেকে টাকা ও চেক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ব্যবসায়ী সিরাজুলের চিৎকারে স্থানীয়রা রুহুল ও তার দুই সঙ্গীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ওসি আরও জানান, আটক যুবকদের আতাইকুলা থানায় আনা হয়েছে। তাদের নিকট থেকে নগদ চার লাখ বিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

এ ব্যপারে আতাইকুলা থানায় ভুক্তভোগী ব্যবসায়ী সিরাজুল বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, পালানোর সময় ছাত্রলীগের সহ-সভাপতি আটক

আপডেট সময় : ০৯:১৩:২০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০