ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

র‌্যাব পরিচয়ে রাষ্ট্রচিন্তা মঞ্চের সদস্যকে ‘তুলে নিয়ে যাওয়ার’ অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২০ ২১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রচিন্তা মঞ্চ নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে তার বাসা থেকে ‘তুলে নিয়ে যাওয়ার অভিযোগ’ উঠেছে। নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে দিদারুল ভূঁইয়া নামে ওই ব্যক্তিকে তার ল্যাপটপ, মোবাইল ফোনসহ নিয়ে গেছে সাদা পোশাকের কিছু লোকজন।

দিদারুলের ঘনিষ্ঠ এক ব্যক্তি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল মঙ্গলবার ইফতারের আগে দুটি কালো মাইক্রোবাসে করে সাদা পোশাকের কিছু লোকজন আসেন। তারা নিজেদের র‌্যাব সদস্য বলে পরিচয় দিয়ে দিদারুলকে তুলে নিয়ে যায়। তারা জানিয়েছে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও রাষ্ট্রচিন্তার আরেক সদস্য হাসনাত কাইয়ূম গণমাধ্যমে বলেন, ‘দরিদ্র, নিরন্ন মানুষকে ত্রাণ বিতরণের কাজ চলছে এমন অবস্থায় দিদারুলকে তুলে নিয়ে যাওয়া হয়।’ তারা উদ্বিগ্ন! দিদারুলকে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবিও করেন হাসনাত কাইয়ূম।

র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ ওঠায় বাহিনীর অতিরিক্ত মহাপরচিালক কর্ণেল তোফায়েল মোস্তফা সারওয়ার এ ব্যাপারে জিজ্ঞেস করলে এ ব্যাপারে জানেন না বলে তিনি জানান। সারওয়ার বলেন, ‘দিদারুল সাহেব সম্পর্কে দেওয়ার মতো তথ্য আমার কাছে নেই।’

রাষ্ট্রচিন্তার ফেসবুক থেকে জানা গেছে, এটি একটি সংগঠন। একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণক্ষমতাকেন্দ্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিদ্যমান রাষ্ট্রব্যবস্থার সংকট চিহ্নিত করা এবং আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাব্য পথ অনুসন্ধান করার একটি উদ্যোগ- লেখা আছে ফেসবুকট পেজটিতে। এ ছাড়া তুলে নিয়ে যাওয়া দিদারুলের ফেসবুকে মহামারি মোকাবিলায় রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও ত্রাণ বিতরণ প্রসঙ্গে সমালোচনামূলক কিছু লেখা দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

র‌্যাব পরিচয়ে রাষ্ট্রচিন্তা মঞ্চের সদস্যকে ‘তুলে নিয়ে যাওয়ার’ অভিযোগ

আপডেট সময় : ১১:০৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২০