ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

রাজধানীর কাকরাইল থেকে জেএমবির ১৭ সদস্য আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০ ২১৫ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট:

রাজধানীর কাকরাইল থেকে নিষিদ্ধ সংগঠন জেএমবির ১৭ সদস্যকে আটক করা হয়েছে। তারা কৌশলে তাবলিগ জামায়াতের সঙ্গে মিশে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম বিভাগ।

সোমবার সন্ধ্যায় কাকরাইল মসজিদের উল্টো দিকে পাবলিক হেলথ কার্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হায়দার আলী (৪৪), মো. মাহমুদুল হাসান ওরফে মাসুম, মো. জামিরুল ইসলাম (২৪), মো. বিল্লাল হোসেন (৩৮), মো. সাইফুল ইসলাম (২৫), মো. শেখ আরাফাত ওরফে জনি (৪৮), মো. ইমরুল হাসান ওরফে ইমন (২৫), মো. মোজাম্মেল হক (৩৩), মো. আক্তারুজ্জামান (৩০), মো. মাহমুদুল হাসান ওরফে সাব্বির (২৩), মো. শাহজালাল (৩৪), মো. আবিদ উল মাহমুদ ওরফে আবিদ (২২), মো. ওবায়দুল ইসলাম ওরফে সুমন (৩০), মো. মাজেদুল ইসলাম ওরফে মুকুল (২৮), মো. সোহাইল সরদার (৩৩), মাহমুদ হাসান ওরফে শরীফ (১৮) ও মো. সোহাগ হাসান (২০)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কাকরাইল মসজিদের বিপরীত পাশে পাবলিক হেলথ কার্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ১৯টি মুঠোফোন, ২ লাখ ৩৪ হাজার টাকা ও ৯২২ আমেরিকান ডলার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদেরকে জেএমবির সদস্য বলে স্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজধানীর কাকরাইল থেকে জেএমবির ১৭ সদস্য আটক

আপডেট সময় : ০২:২৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০