ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

করোনায় আরো এক বিশেষজ্ঞ ডাক্তারের মৃত্যু 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০ ৩০৮ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক; 
করোনাভাইরাস কেড়ে নিল আরেক চিকিৎসকের প্রাণ। এবার প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের হেমাটোলজিস্ট ও ল্যাবরেটরি মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান।

রবিবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে চিকিৎসকসদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটস (এফডিএসআর)। হাসপাতালের মুখপাত্র ডা. এহতেশাম জানিয়েছেন, কর্নেল (অব.) প্রফেসর ডা. মনিরুজ্জামান রবিবার বিকালে কাজ শেষে মিরপুর ডিওএইচএস’র বাসায় ফেরেন। ইফতারের আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষনিক তার কোভিড-১৯ পরীক্ষা করা হলে তার পজিটিভ ফলাফল আসে।

ডা. এহতেশাম আরও জানান, করোনা পজিটিভের বিষয়টি সিএমএইচ কর্তৃপক্ষের সঙ্গে টেলিফোনে যোগাযোগের ভিত্তিতে জানা গেছে, কোনও কাগজপত্র এখনও হাতে আসেনি।

এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন থেকে জ্বর ও বুকে ব্যথা অনুভব করছিলেন ড. মনিরুজ্জামান। একপর্যায়ে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং তিনি সেখানেই মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করলে করোনা পজিটিভ শনাক্ত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনায় আরো এক বিশেষজ্ঞ ডাক্তারের মৃত্যু 

আপডেট সময় : ১০:১৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০