ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

আনসার আল ইসলামের শীর্ষস্থানীয় নেতা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০ ২২৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের একটি দল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে রাজধানীর আরামবাগের টিএন্ডটি কলেজের সামনে থেকে খালেদ সাইফুল্লাহ ওরফে সগীর আহমেদ (৩৯) নামে ওই জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করে সিটিটিসির একটি দল। এ সময় তার কাছ থেকে একটি মুঠোফোন উদ্ধার করে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, খালেদ সাইফুল্লাহ আনসার আল ইসলামের হয়ে তার সমমনা উগ্রপন্থী ব্যক্তিদের নিয়ে গ্রুপ তৈরি করে দেশব্যাপী উগ্রপন্থী জিহাদি কথা সম্বলিত বয়ান প্রচার করছে এবং রিক্রুটমেন্ট চালাচ্ছে।

তিনি আরো বলেন, খালেদ ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সংগঠনের উগ্রপন্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করত। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খালেদ সাইফুল্লাহর বিরুদ্ধে মতিঝিল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আনসার আল ইসলামের শীর্ষস্থানীয় নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০২:২৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০