ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

শিগগিরই ২০০০ ডাক্তার, ৬ হাজার নার্স নিয়োগ: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০ ১৯১ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক; 
নতুন করে আরও দুই হাজার ডাক্তার ও ৬ হাজার নার্স নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই চিকিৎসক ও নার্সদের করোনা চিকিৎসার জন্য বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। করোনা চিকিৎসার জন্য প্রত্যেক জেলায় আইসিইউর (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ব্যবস্থা করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বগুড়া জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। তিনি রাজশাহী বিভাগের ৮ জেলা প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের অংশ হিসেবে বগুড়ার সঙ্গে কথা বলেন।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা স্বাস্থ্যসেবার দিকে বিশেষ দৃষ্টি দিচ্ছি। আমরা প্রত্যেক জেলাতেই ভালো হাসপাতালগুলোতে আইসিইউর ব্যবস্থা করব। পর্যায়ক্রমে সব জেলাতেই এটি করে দেব।

ডাক্তার-নার্স নিয়োগের কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, করোনার চিকিৎসা করতে আমরা প্রায় দুই হাজার ডাক্তার নতুন নিয়োগ দেব। ইতিমধ্যে বিসিএস পরীক্ষা দিয়ে যারা রয়ে গেছেন, (উত্তীর্ণ কিন্তু সুপারিশপ্রাপ্ত নয়) তাদের থেকে আমরা নিচ্ছি। ৬ হাজার নার্সও আমরা নিয়োগ দেব। প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমি নিজেই মিটিং করে এটি সব ঠিকঠাক করে দিয়েছি। এদের করোনার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। বিদেশ থেকে লোক এনেও আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করাব। প্রশিক্ষণ নিয়ে তারা চিকিৎসাসেবা দেবে। পর্যায়ক্রমে ৬৪ জেলাতে এটি করা হবে। যাতে কোনো জায়গায় মানুষের চিকিৎসার অসুবিধা না হয়।

প্রসঙ্গত করোনাভাইরাসে দেশে এ পর্যন্ত ১৪৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৫ হাজার মানুষ। এই ভাইরাস মোকাবেলায় সরকার নানা উদ্যোগ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শিগগিরই ২০০০ ডাক্তার, ৬ হাজার নার্স নিয়োগ: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:৩৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০