ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বোনের ছবি অন্যের মোবাইলে থাকায় কুপিয়ে খুন করলো ভাই!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ ২৮১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি; 

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভোলার আলগী গ্রামে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে স্কুলছাত্র খু’ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্র মারা যায়। এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ৮টার দিকে ভোলার আলগী গ্রামের দক্ষিণ পাড়া পুল পাড়ে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোস্তাকিম বিল্লাহ (১৭)। তার পিতার নাম মাওলানা মাহমুদুল হাসান। সে হাসের আলগী আবু আক্তার খান একাডেমীর নবম শ্রেণীর ছাত্র।

নিহতের পরিবার জানায়, মোস্তাকিম এশার নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ী ফিরছিল। এ সময় পূর্বপরিকল্পিত ভাবে চাচাতো ভাই মোশারফ হোসেন (১৮) ধারালো অ’স্ত্র দিয়ে নিহত মোস্তাকিমের বুকে-পেটে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা মোস্তাকিমকে র’ক্তাক্ত অবস্থা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকিম মারা যায়। প্রতিবেশীরা জানায়, নিহত মোস্তাকিমের মোবাইল ফোনে মোশারফের বোনের ছবি ছিল। বিষয়টি জানতে পেরে নিহত মোস্তাকিমের সাথে ক্ষুব্ধ মোশারফের বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরেই এ ঘটনার সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তারা আরো জানায়, মোশারফ হোসেন(১৮) নিহত মোস্তাকিমের প্রতিবেশী চাচাতো ভাই। তার পিতার নাম মৃত মনসুর আলী। সেও নিহত মোস্তাকিমের সাথে একই বিদ‍্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় নিহতের পিতা মাওলানা মাহমুদুল হাসান গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ সময় নিহতের রক্তমাখা জামা কাপড় ও র’ক্ত মাখা ছুরি উদ্ধার করে। খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন। তিনি জানান, আগে ছুরিকাঘাতের অভিযোগ দায়ের হয়েছিল। এখন শুনেছি ভিকটিম মারা গেছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব‍্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বোনের ছবি অন্যের মোবাইলে থাকায় কুপিয়ে খুন করলো ভাই!

আপডেট সময় : ০৪:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০