ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সহায়তা দেওয়ার নামে প্রতারণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ ২২৫ বার পড়া হয়েছে

সৈয়দপুর, নীলফামারী প্রতিনিধি, 

নীলফামারীর সৈয়দপুরে সহায়তা দেওয়ার নামে প্রতারণা করায় এবং নষ্ট চাল বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাতে জরিমানার এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া দুর্গা মিল ক্যাম্পের আবদুল ফারুকের ছেলে সহিদ হোসেন তাজ (২৮) ও শহরের বাজার এলাকার চাল ব্যবসায়ী ইয়াসিনের ছেলে শামিম হোসেন (৩০)।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সম্প্রতি খাদ্য সহায়তা ও ২০ হাজার টাকা করে ঋণ দেওয়ার নামে শহরের হাতিখানা বিহারি ক্যাম্পে গিয়ে সহিদ হোসেন ১৩ জনের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ১৪০ করে টাকা আদায় করেন। ঘটনার সত্যতা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার গতকাল রাতে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। একই রাতে শহরের বাজার এলাকায় নষ্ট চাল বিক্রির অপরাধে শামিম নামের এক চাল ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেন তিনি।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, প্রতারণার অভিযোগে তাঁদের অর্থ দণ্ড দেওয়া হয়েছে। অভিযানের সময় সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) খালেদ ফিরোজ নয়ন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সহায়তা দেওয়ার নামে প্রতারণা

আপডেট সময় : ০৯:৫৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০