ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

রংপুরে বক্স খাটের ভেতর মিলল ন্যায্যমূল্যের তেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ ২৩৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |

রংপুরে এক ব্যবসায়ীর বাড়ির খাটের ভেতরে অবৈধভাবে মজুদ করে রাখা সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের ১ হাজার ২৩৮ লিটার ভোজ্যতেল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে নগরীর মধ্য পার্বতীপুর এলাকার ব্যবসায়ী হানিফ মিয়ার (৫৮) বাড়ি থেকে তেলগুলো উদ্ধার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক জানান, নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের মধ্য পার্বতীপুর ঈদগামাঠ সংলগ্ন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ওই বাড়িতে একটি বক্সখাটের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণে টিসিবির তেল উদ্ধার করে ডিবি পুলিশ। উদ্ধার করা পণ্যগুলোর হচ্ছে – ২ লিটার তেলের ২৫৯টি এবং ৫ লিটারের ১৪৪টি বোতল।
তিনি জানান, ওই বাড়ির মালিক হানিফ মিয়া কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে এসব পণ্য অবৈধভাবে মজুদ করেছিলেন। এ ঘটনায় হানিফ মিয়া ও তাকে মালামাল সরবরাহকারী লাল মিয়াকে ( ৫২) আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রংপুরে বক্স খাটের ভেতর মিলল ন্যায্যমূল্যের তেল

আপডেট সময় : ০৯:৪৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০