ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

চেয়ারম্যানের চাল চুরির অনুসন্ধান করায় সাংবাদিক সাগরের উপর সন্ত্রাসী হামলা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০ ৭৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ ডব্লিউ নিউজের সম্পাদক সাগর চৌধরীর উপর বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বড় মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছোট ছেলে নাবিল বড়দিন রাজমনি সিনেমা হলের সামনে মারধর করে। ঘটনা সম্পর্কে সাগর চৌধুরী জানায়, তাকে নাবিল ফোন করে বাসা থেকে বড়দিন রাজমনি সিনেমার কাছে নিয়ে-ই মারধর শুরু করে। এমনকি নাবিল তার মোবাইল দিয়ে লাইভ করে বলে আমি নাকি তার মোবাইল নিয়েছি। নাবিল একই থানার লোক। তার বাবা ক্ষমতাসীন দলের পোস্টে আছে বলে তারা এলাকায় মানুষকে মানুষ মনে করে না। সাগর জানায়, “ইউনিয়নের জেলেদের ১ মণ করে চাল দেওয়ার কথা, কিন্তু চাল দেওয়া হচ্ছে মাত্র ১৪-১৫ কেজি করে। বিষয়টা আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই এবং চেয়ারম্যানকে জিগ্যেস করি কেন চাল কম দিচ্ছেন? এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বসির গাজি এবিষয়ে চেয়ারম্যানকে জিগ্যেস করে। যেকারণে বোরহানউদ্দিন বড় মানিকা ইউনিয়ন পরিষদের (ভোলা) চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দারের ছেলে নাবিল হায়দার আজকে আমাকে ডেকে নেয় দেখা করার জন্য।

এরপর ভিপি নুরের হত্যার হুমকির ভিডিও দেখিয়ে বলে, আমি ভিপি নুরকে গুনিনা, আর তুমি তো কোথাকার সাংবাদিক। একথা বলতে বলতে আমাকে প্রচন্ড রকম মারধর করে এবং মোবাইল ছিনতাইকারী হিসেবে অপবাদ দেয়।”

সাগর চৌধুরীর উপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংরাদেশ অনলাইন প্রেসক্লাব সহ অন্যান্য সাংবাদিক সংগঠন। তারা এই ঘটনার মূলহোতা নাবিল সহ তার সন্ত্রাসী বাহিনীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চেয়ারম্যানের চাল চুরির অনুসন্ধান করায় সাংবাদিক সাগরের উপর সন্ত্রাসী হামলা!

আপডেট সময় : ০৪:৩৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০