ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজি ও ঘুষ নিয়ে আসামি ছেড়ে দেয়ার অভিযোগে এএসআই গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:১২ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০ ২৪৩ বার পড়া হয়েছে

টাকা নিয়ে আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগে এএসআই গ্রেপ্তার

হিলি প্রতিনিধি,

দিনাজপুরের হিলিতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি ও টাকা নিয়ে আসামি ছেড়ে দেয়ার অভিযোগে শাহাদৎ হোসেন (৩৫) নামের এক এএসআইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) রাতে বগুড়া সদর থানা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি রাজশাহীর বাগমারা গ্রামের আকরাম হোসেনের ছেলে। তিনি ৪ এপিবিএন নিশিন্দারা বগুড়ার এএসআই পদে কর্মরত ছিলেন।
হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গত ১ মার্চ বিকেলের দিকে হিলির চকচকা গ্রামে কতিপয় ব্যক্তি মুহাড়াপাড়া গ্রামের আরমান আলীকে আটক করে এবং তার কাছে চাঁদা দাবী করে। একপর্যায়ে তাকে মারপিট করে ও ভয়ভীতি দেখায় পরে তাদের কথামতো রাজি হয়ে আরমানের স্ত্রী তাদের দেয়া বিকাশ নম্বরে দশ হাজার টাকা পাঠান। এরপর টাকা পেয়ে আসামিরা আরমান আলীকে ছেড়ে দিয়ে চলে যায়।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে গতকাল হাকিমপুর থানায় আরমান আলীর স্ত্রী তারামন বিবি মামলা করেন। পরে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি টিম গতকাল রাতে বগুড়ায় অভিযান চালিয়ে সেই বিকাশ নাম্বারের মালিককে আটক করে। পরে তার দেয়া তথ্যমতে শাহাদৎ হোসেন নামের পুলিশের ওই এএসআইকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চাঁদাবাজি ও ঘুষ নিয়ে আসামি ছেড়ে দেয়ার অভিযোগে এএসআই গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪১:১২ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০