ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পুলিশ ক্লিয়ারেন্স পেতে ৩ থেকে ৫ হাজার ঘুষ লাগে টাঙ্গাইলের মির্জাপুরে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ ২২৯ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল);  টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয় বলে অভিযোগ করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম। মঙ্গলবার উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি মির্জাপুর থানা পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, নারী ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আফতার শেখসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

ভাইস চেয়ারম্যান তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদেশগামীদের জন্য পুলিশ ক্লিয়ারেন্স আবশ্যক। এজন্য প্রত্যেককে সোনালী ব্যাংকে ৫শ টাকা ব্যাংক ড্রাফ করে অনলাইনে আবেদন করতে হয়। পরে আবেদনের কপি থানায় জমা দিতে হয়। তখন সংশ্লিষ্ট ব্যক্তির কাছে থানা পুলিশ মোটা অংকের টাকা দাবি করেন। পরে দেন-দরবার করে তা সর্বনিন্ম ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয় বলে তিনি অভিযোগ করেন। ভাইস চেয়ারম্যানের অভিযোগের জবাবে সভায় উপস্থিত থানা পুলিশের প্রতিনিধি এসআই আফতার শেখ বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হবে।

এ ব্যাপারে মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পুলিশ ক্লিয়ারেন্স পেতে ৩ থেকে ৫ হাজার ঘুষ লাগে টাঙ্গাইলের মির্জাপুরে

আপডেট সময় : ০৯:৪৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০