ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে সুপারভাইজার গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০ ২৩১ বার পড়া হয়েছে

পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে সুপারভাইজার গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি; নারায়ণগঞ্জে এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে কারখানার সুপার ভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম জিন্নাহ আলী। তিনি সিরাজগঞ্জের একডালা এলাকার হোসেনের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, এক পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামি জিন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গেল বুধবার রাতে ভুক্তভোগী ওই নারী রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গেল চার মাস ধরে রূপগঞ্জের তারাব হাটিপাড়া এলাকার একটি টেক্সটাইল মিলে কাজ করে আসছিলেন ধর্ষণের শিকার নারী। বেশ কয়েকদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল ওই কারখানার সুপারভাইজার জিন্নাহ আলী। তাতে রাজি না হওয়ায় গেল শনিবার রাতে কারখানার তৃতীয় তলায় কাজের কথা বলে ডেকে নিয়ে ওই পোশাক কর্মীকে জোরপূর্বক ধর্ষণ করে জিন্না। পরে এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গেল বুধবার রাতে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে সুপারভাইজার গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৩০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০