ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ Logo জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সালাম

শুধু পকেট মেরেই ২ কোটি টাকা আয়!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ ২০৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

যে ফ্ল্যাটে তিনি থাকেন সেটির মাসিক ভাড়া ৩৩ হাজার টাকা। ৩৩ বছরের পকেটমার থানেদার সিং কুশভের জীবনযাপনে চমকে যাওয়ার মতো আরও অনেক কিছুই রয়েছে।

স্রেফ পকেটমেরেই সে দুই ছেলে-মেয়েকে পড়ায় আন্তর্জাতিক স্কুলে। যার জন্য তাকে বছরে মাথাপিছু প্রায় দুই লাখ টাকা খরচ করতে হয়। কিন্তু কথায় রয়েছে, চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পড়ো ধরা! কুশভেরও তাই শেষ রক্ষা হল না।

শেষমেশ পুলিশের জালে ধরা পড়লেন ভারতের হায়দরাবাদের এই পকেটমার। এর আগেও অবশ্য একবার ধরা পড়েছিলেন তিনি। সেবারও সাজা পেয়েছিলেন। কিন্তু কুশভ শোধরাননি। জেল থেকে ছাড়া পেয়েই ফের একই পেশায় নেমে পড়েন।
আগেরবার গ্রেফতার হওয়ার পর পুনের ইয়েরওয়াড়া জেলে ছিলেন কুশভ। জেলে তার সঙ্গে ছিলেন মুম্বাই হামলার সঙ্গে যুক্ত পাকিস্তানি জঙ্গি আজমল কাশভ। পকেটমারায় তার প্রায় ১৫ বছরের ক্যারিয়ার।

পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৪০০টি পকেটমারের মামলায় নাম রয়েছে তার। প্রায় দুই কোটি টাকা হাতিয়েছেন তিনি। হায়দরাবাদের চন্দানগরে পরিবারসহ কুশভ যে ফ্ল্যাটে থাকেন সেটির ভাড়া ৩৩ হাজার টাকা।

সেকেন্দরাবাদ স্টেশন থেকে কুশভকে গ্রেফতার করে জিআরপি। তার কাছ থেকে ১৩ লাখ টাকা নগদ উদ্ধার হয়েছে। এছাড়া ২৭ লাখ টাকার গয়নাও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, দূরপাল্লার ট্রেনেও মূলত অপারেশন চালাতেন তিনি। মাসে অন্তত আটটি পকেটমারের ঘটনা ঘটাতেন কুশভ।

সূত্র: আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শুধু পকেট মেরেই ২ কোটি টাকা আয়!

আপডেট সময় : ১১:১৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯