ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ ২৩৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে পাঁচজনকে আটক করেছে র‌্যাব। বুধবার বিকেলে মেলান্দহ বাজার এলাকায় দুটি মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করেন র‌্যাব-১৪ এর সদস্যরা।

র‌্যাব-১৪ জামালপুর কোম্পানির উপ-পরিচালক মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে সংস্থাটির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

আটকরা হলেন- মাহমুদুল হাসান মাসুম (৩৫), নোমান হোসেন (৩২), মশিউর রহমান (৩০), সোহান (২৩) ও ফরহাদ হোসেন (৩০)।

এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ৮০ হাজার ৫৭ টাকা, ১৩টি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়।

র‌্যাব-১৪ জামালপুর কোম্পানির উপ-পরিচালক মো. তোফায়েল আহমেদ মিয়া জানান, মাহমুদুল হাসান মাসুদ ও নোমান বিকাশ এবং কম্পিউটার ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে ‘নাইন উইকেট লাইক’ নামের একটি সটওয়ারের মাধ্যমে ক্যাসিনো পরিচালনা করে আসছিলেন। দেশের বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা বিকাশের মাধ্যমে এমনকি প্রবাসী বাঙালিরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে জুয়া খেলত। তাদের মোবাইলে ও কম্পিউটারে এ ধরনের প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী কেউ এর সঙ্গে জড়িত কি-না তা জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আপডেট সময় : ০৯:২২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯