ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

টিফিনের বিস্কুট চুরি করে বাড়ি নেওয়ার পথে ধরা প্রধান শিক্ষক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ ২৫৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
বিদ্যালয়ের শিশুদের স্কুল ফিডিং প্রকল্পের আওতায় দুপুরের টিফিন হিসেবে বিস্কুট দেয়া হয়। কিন্তু প্রায়ই শিশুরা তাদের টিফিন পায় না। শনিবার সেই বিস্কুটের প্যাকেট ব্যাগে ভরে নিয়ে যাওয়ার সময় ধরা পড়লেন স্কুলের প্রধান শিক্ষক।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১০০ প্যাকেট বিস্কুট নিয়ে বাড়ি যাওয়ার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলামকে আটক করে গ্রামবাসী। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয় অভিভাবক ফারুক হোসেন বলেন, প্রধান শিক্ষক সহিদুল ইসলাম প্রায়ই কার্টনভর্তি বিস্কুট স্কুল থেকে কৌশলে বাড়ি নিয়ে যান। শনিবার দুপুরে এক ব্যাগ বিস্কুটসহ তাকে আটক করেছি আমরা। এ সময় বাউরা ইউনিয়নের মেম্বার আনিছুর রহমান মানিক উপস্থিত ছিলেন।

রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য রেজাউল করিম সেলিম বলেন, প্রধান শিক্ষক সহিদুল ইসলাম প্রায়ই স্কুল থেকে গোপনে বিস্কুট বাড়ি নিয়ে যান। বিষয়টি মৌখিকভাবে কর্তৃপক্ষকে জানিয়েছি আমি।

প্রধান শিক্ষক সহিদুল ইসলাম বলেন, কৌশল করে আমাকে ফাঁসিয়েছে তারা। আমার ব্যাগে প্রয়োজনীয় কাগজপত্র ছিল। তার ওপর আমি ছেঁড়া-ফাটা বিস্কুটের প্যাকেটগুলো উপজেলা বিস্কুট অফিসে ফেরত দেয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, আমি ফেসবুকে বিষয়টি দেখেছি। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টিফিনের বিস্কুট চুরি করে বাড়ি নেওয়ার পথে ধরা প্রধান শিক্ষক!

আপডেট সময় : ০৩:২৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯