ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

বিধবাকে গলা কেটে হত্যার চেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯ ২৩৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি  ময়মনসিংহ; ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বিধবাকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দীঘা গ্রামে এ ঘটনা ঘটে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে দুই সন্তানের জননী নিলুফা আক্তার (৩৫) ওই গ্রামের মৃত ইব্রাহীম কাজলের স্ত্রী। তবে কী কারণে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে- তা কেউ জানাতে পারেনি।

মেয়ে প্রীমা আক্তার জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মা বাথরুমে যায়। বাথরুম বসত ঘর থেকে একটু দূরে, জঙ্গলের দিকে। এ সময় মায়ের চিৎকার শুনে তারা দৌড়ে সেখানে পৌঁছে দেখেন মায়ের সারা শরীর রক্তাক্ত। গলার কাছে ধারালো অস্ত্রের দুটি আঘাত রয়েছে। তিনি (নিলুফা আক্তার) বলেন অজ্ঞাত পরিচয় এক মহিলা তাকে পেছন থেকে জড়িয়ে ধরে ছুরি দিয়ে গলা কাটতে চেয়েছিল।

এরপর বাড়ির লোকেরা তাকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মমেক হাসপাতালে ভর্তি করেন। রাত সাড়ে ১১টার দিকে সেখানে তার অস্ত্রোপচার করা হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খাঁন গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ঘটনার বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিধবাকে গলা কেটে হত্যার চেষ্টা

আপডেট সময় : ১১:২৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯