ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

স্কুলে প্রেম ঠেকাতে ৬ দিনের বদলে ৩ দিন ক্লাস!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯ ২৫৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;
ছাত্রছাত্রীরা স্কুলের মধ্যে প্রেম করছে, ক্লাসে কাগজের টুকরো দেয়া-নেয়া চলছে, মেয়েদের কমন রুমের সামনে ছাত্রদের লাইন থাকছে, স্কুলের মধ্যে হাতে হাত ধরে হেঁটে যাওয়াও দৃশ্যও নিয়মিত চোখে পড়ছে। অভিযোগ রয়েছে এসবের ফলে পড়াশোনা উঠেছে শিকেয়। আর তাই ছাত্র-ছাত্রীদের আলাদা করে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনা পশ্চিমবঙ্গের মালদহের একটি স্কুলের।

বুলবুলচণ্ডী গিরিজাসুন্দরী বিদ্যামন্দির কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিতর্ক শুরু হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ছাত্রছাত্রীদের কিছু আচরণের জেরেই এ সিদ্ধান্ত। কিন্তু স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে, আচরণ যেমনই হোক না কেন, এমন সিদ্ধান্ত কি স্কুল কর্তৃপক্ষ নিতে পারেন? একই প্রশ্ন তুলেছেন এলাকার বিশিষ্টেরাও।

ওই স্কুলের স্কুলের এক শিক্ষিকা বলছেন, নিষেধ করলে ক্লাসের মধ্যে বিড়াল-কুকুরের ডাক ডাকে। এর প্রভাব নিচু ক্লাসের ছাত্রদের উপরেও পড়ছে। ছাত্রদের ক্লাস সাসপেন্ড থেকে শুরু করে অভিভাবকদের ডেকেও নালিশ জানানো হয়েছে, কিছুতেই কিছু হয়নি।

ফলে ছাত্রছাত্রীদের আলাদা দিনে ক্লাসের ব্যবস্থা করেছে স্কুল। ছাত্রীদের অনেকে বলছে, কিছু ছাত্র স্কুলের মধ্যে উত্ত্যক্ত করত। স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তে আমরা খুশি। পাশাপাশি তাদের প্রশ্ন, সপ্তাহে ৩ দিন ক্লাস হলে পাঠ্যক্রম শেষ হবে? ’ জবাবে শিক্ষকদের তরফ থেকে বলা হচ্ছে, বাড়তি ক্লাস নিয়ে পাঠ্যক্রম শেষ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্কুলে প্রেম ঠেকাতে ৬ দিনের বদলে ৩ দিন ক্লাস!

আপডেট সময় : ১১:৫৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯