ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার উসকানি দিচ্ছে পতিত ফ্যাসিবাদ : রিজভী Logo ২৪ নভেম্বর শেষ ধাপে সালমান-আনিসুলের মামলা, তদন্ত কর্মকর্তার সাক্ষ্য Logo জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান, অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৩ Logo ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী Logo বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি আহ্বান রাষ্ট্রপতির Logo ‘পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত’ Logo উন্নয়নের চিত্র দেখাতে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখাত ফ্যাসিস্ট সরকার: তথ্য উপদেষ্টা Logo উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব : স্পিকার Logo শিশু রামিসা ধর্ষণ ও হত্যা হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল Logo হাসান-তাসকিন ঝড়ে আশার আলো নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার উসকানি দিচ্ছে পতিত ফ্যাসিবাদ : রিজভী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারত থেকে চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ। পাশাপাশি, বাংলাদেশের দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে উল্লেখ করে এই জাতিকে ভারতে বসে উসকানি দিয়ে বোমাবাজি করে দমানো যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী যে আওয়ামী লীগ গঠন করেছিলেন, পরে তিনি ন্যাপ গঠন করলে সেই দলের লোকেরাই তাকে ‘ভারতের চর’ বলেছিলেন। অথচ আজ তারাই ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য পুলিশের গাড়িতে ও বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল মারছেন। তারা কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে বসে ভিডিও বার্তায় নাশকতার নির্দেশ দিচ্ছেন এবং দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, আবারও বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের সেই ‘জমিদারি’ ফিরে পেতেই বোমাবাজি করে প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে। তবে যে জাতি মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দিয়েছে, সেই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে বা বোমা মেরে দমানো যাবে না।

মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে মওলানা ভাসানী আজীবন সংগ্রাম করেছেন। ১৯৫৭ সালেই তিনি বুঝতে পেরেছিলেন যে পাকিস্তান টিকবে না এবং এ দেশ স্বাধীন হবে। তিনি তখনই পাকিস্তানকে ওয়ালাইকুম আসসালাম বলেছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে জাতীয় স্বার্থে তিনি সবাইকে ঐক্যবদ্ধ রাখার ভূমিকা পালন করেছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী অস্থির সময়ে ও ১৯৭৬ সালে ফারাক্কা মিছিলের মাধ্যমে মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বলে উল্লেখ করে রিজভী বলেন, মওলানা ভাসানীর পূর্ণাঙ্গ জীবনী এখনো রচিত হয়নি। উত্তর প্রজন্মের কাছে তার আদর্শ তুলে ধরতে তার সংগ্রামী জীবন নিয়ে আরও গবেষণা হওয়া প্রয়োজন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং সঞ্চালনা করেন প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার উসকানি দিচ্ছে পতিত ফ্যাসিবাদ : রিজভী

আপডেট সময় : ০৫:৪৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬