ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না: ট্রাম্প Logo জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের বৈঠক Logo অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি Logo নির্ধারিত দামে এলপিজি বিক্রিতে বাজার মনিটরিং জোরদার হচ্ছে: তথ্য উপদেষ্টা Logo ঐতিহাসিক ৭ নভেম্বর: সিপাহি-জনতার ঐক্য, বিপ্লব ও শহীদ জিয়ার অবিস্মরণীয় নেতৃত্ব Logo শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে হাসপাতাল নির্মাণ হবে: প্রধানমন্ত্রী Logo নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ Logo আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা Logo তারেক রহমান অনেকটা ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবেই জনগণের কাছে সমাদৃত: রিজভী Logo লালবাগে বিপ্লব হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

তারেক রহমান অনেকটা ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবেই জনগণের কাছে সমাদৃত: রিজভী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকটা ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবেই জনগণের কাছে সমাদৃত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রিন সরকার হিসেবে জনগণের কাছে সমাদৃত। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার আগেই তিনি ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়ে তাঁর উদ্যোগের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার পরদিন থেকেই তিনি তাঁর প্রতিশ্রুতি রক্ষার কাজ করে যাচ্ছেন।’

আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানানোর পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

এর আগে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। সফরে তাঁর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

রিজভী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছে। মানুষের সৃষ্ট বিভিন্ন কারণে বিশ্ব উষ্ণায়ন দিন দিন বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে মানবজাতি আজ বিপন্ন অবস্থার মুখোমুখি। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কপ সম্মেলনে যোগদান একটি উল্লেখযোগ্য ঘটনা।

তিনি বলেন, এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ অংশ নিচ্ছেন। বিশ্বে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কীভাবে কমানো যায়, সে বিষয়ে বিশ্বনেতারা আলোচনা করবেন। পাশাপাশি বিশেষজ্ঞরাও তাঁদের মতামত তুলে ধরবেন। এসব আলোচনার মধ্য দিয়ে বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় কার্যকর সমাধান বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের সুন্দর এই পৃথিবীকে বাঁচাতে হবে। বিশ্ব উষ্ণায়নের কবল থেকে পৃথিবীকে রক্ষা করে বসবাসের উপযোগী করে তুলতে হবে। আগের পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে এ সম্মেলন যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’

রুহুল কবির রিজভী ছাড়াও প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, , বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসার কথা রয়েছে।

নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী গতকাল এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এই সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল, প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব হাসান শিপলুসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে তারেক রহমানের।

পাশাপাশি তাঁর জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।

সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, এসব বৈঠক বাংলাদেশের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে। তবে বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকগুলোতে সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

তারেক রহমান অনেকটা ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবেই জনগণের কাছে সমাদৃত: রিজভী

আপডেট সময় : ০৩:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬